এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
১৯ অক্টোবর ২০২৫ তারিখ (রবিবার) “জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। যেখানে নারী ও পুরুষ যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন,
যারা রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক যুব সংগঠনের প্রতিনিধি এবং ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (YPAG) এর সদস্য, যাদের মাধ্যমে অগামিতে সম্প্রীতির মেহেরপুর সদর উপজেলা গড়ে তুলতে জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা গ্রহণ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন এর সভাকক্ষে অনুষ্ঠিত “জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ওয়াইপিএজি কোঅর্ডিনেটর রাজিয়া খাতুন বিপাশা,
সহসমন্বয়কারি আলমিন আলিফ খান আরমা ও প্রতিষ্ঠাতা সমন্বয়কারী মেহরব হোসেন সহ ওয়াইপিএজির অন্যান্য সদস্যবৃন্দ, পিএফজির কোঅর্ডিনেটর মুজাহিদ আল মুন্না, পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন্নেসা নয়ন এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচাল মো: সিরাজুম মুনিরা।
প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহনকারীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply