১৯ অক্টোবর ২০২৫, রবিবার মেহেেপুর সদরে ইসলামিক ফাউন্ডেশন এর সভাকক্ষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিওর অর্থায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সমন্বয়কারী রাজিয়া খাতুন বিপাসা, সহসমন্বয়কারী আলিফ আলমিন খান আরমা সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মুনিরা, পিএফজি সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না ও পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন্নেসা নয়ন। সভার পরিকল্পনা প্রণয়ন করান এরিয়া সমন্বয়কারী এস.এম রাজু জবেদ ও মো: আশরাফুজ্জামান।
সভায় সহিংসতা নিরসন, সম্প্রীতি রক্ষা, সামাজিক উদ্যোগ প্রকল্প ও নির্বাচন উপলক্ষে কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়। সভার শেষে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়।

Leave a Reply