অবশেষে ফরিদপুর বাস ষ্ট্যান্ড আওয়ামীলীগের দুঃশাসনের হাত থেকে মুক্ত হতে যাছে । এ সংক্রান্তে বাণিজ্য মন্ত্রনালয়ের একটি আদেশের কপি সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুরের নতুন ও পুরাতন বাস ষ্ট্যান্ডে এসে পৌছানো মাত্রই আদেশের কপি ও মিষ্টি বিতরণ শুরু করেন ফরিদপুর বাস মালিক গ্রুপের সদস্য ও কর্মচারীরা।
জানা যায়, বাণিজ্য মন্ত্রনালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ নাভিল শফিউল্লাহ ২০২২ সালের ১৭ ধারা মোতাবেক ফরিদপুর বাস মালিক গ্রুপের প্রশাসক হিসাবে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার আদেশ দেন।
এই খবর পাওয়ার সাথে সাথে বাস মালিক গ্রুপের সদস্যরা খুশিতে মিষ্টি বিতরণ করেন।
বাস মালিক গ্রুপের বিক্ষুদ্ধ সদস্য ও কর্মচারীরা জানায়, বাস ষ্ট্যান্ডের মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লার ক্ষমতা খাটিয়ে ফরিদপুরে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। এর বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর নেমে আসে নানা ধরনের অত্যাচার অবিচার।
বাস মালিক গ্রুপের সদস্য ও কর্মচারীদের যাকে ইচ্ছা তাকে যখন তখন গ্রুপের সদস্য বাতিলসহ কর্মচারিদের চাকুরিচ্যুত করেছে।
তারা এখন বাণিজ্য মন্ত্রনালয়ের আদেশ দ্রুত বাস্তবায়নের দাবী জানান। এসময় সদস্যরা বলেন, কামরুলের কথামত না চললেই যাকে ইছা তাকেই মারধর করে। রহিম নামের এক নিরহ ছেলেকে মামলা দিয়ে হয়রানি করে তার পুরাতন ষ্ট্যান্ডের হোটেল দখল করে নিয়েছে। কমলেস নামের এক বাস ব্যবসায়ীর জমি দখল করে সেখানে তাদের চেম্বার বানিয়েছে।
পুরাতন বাস ষ্ট্যান্ডে সুজাত নামের এক হেমকো ব্যাটারীর এজেন্টের দোকান হুমকি দিয়ে চার মাস ধরে বন্ধ রেখেছে। এ ছাড়াও মানবজমিন পত্রিকার ফরিদপুর প্রতিনিধির নামে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
তার নামে সিরিজ হত্যার অভিযোগ রয়েছে ফরিদপুরের লোকমুখে। অভিযাগকারীরা তার দ্রুত বিচার দাবী করেন ।
তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা জানতে ফরিদপুর বাস মালিক গ্রুপের কার্যালয়ে গিয়ে সভাপতিসহ মালিক গ্রুপের কাউকেই পাওয়া যায় নাই।
বাণিজ্য মন্ত্রনালয়ের আদেশের বিষয়ে ফরিদপুর এডিসি জেনারেল মো. ইয়াসিন কবির জানান, এখন পর্যন্ত মন্ত্রনালয়ের কোন আদেশ কপি আমি পাই নাই। পেলে অবশ্যই আমার করোনীয় যা আমি তা করবো।

Leave a Reply