1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ফরিদপুরে সয়াবিন তেলের সংকট, অতিরিক্ত দামে বিক্রি

  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ফরিদপুরে সয়াবিন তেলের সংকট, অতিরিক্ত দামে বিক্রি

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

রমজানের আগেই ফরিদপুরে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। দোকানিদের অভিযোগ সংকটের জন্য দায়ি ব্যবসায়ীদের সিন্ডিকেট।

কানাইপুরের পাইকারী ব্যবসায়ী গৌতম কুন্ডু জানান, প্রায় দুই মাস যাবত কোম্পানী থেকে সয়াবিন তেল পাচ্ছিনা।

বসুন্ধরা গ্রুপের ডিলার সুকুমার ভৌমিক জানান, একমাস আগে ডিপুতে সয়াবিন তেলের অর্ডার করেছি এখনো পাইনি। ডিপু থেকে তেল সরবরাহ করছেনা।
বসুন্ধরা গ্রুপের ফরিদপুর অঞ্চলের ডিপু ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আমাদের প্রডাক্টশন আপাতত বন্ধ থাকার কারনে বাজারে তেল সরবরাহ করতে পারছিনা। তবে রমজানের মধ্যে প্রডাক্টশন চালু হবে কিনা সে বিষয়ে তার জানানেই।

জানা যায়, গত জানুয়ারি মাসের চেয়ে চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় চার গুণ বেশি সয়াবিন তেল আমদানি হয়েছে। আসন্ন রমজান মাস ঘিরে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ। বিশেষ করে রমজানে অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, খেজুর, চিনি, মটর ডাল, সয়াবিন তেল ও ফলসহ পণ্য আমদানি হয়েছে গত বছরের তুলনায় চার গুণ বেশি।

অথচ ফরিদপুর জেলার বিভিন্ন দোকান ঘুরে সহজে সয়াবিন তেলের দেখা পাওয়া যাচ্ছে না। ক্রেতারা বলছেন, এসব তেল মজুত করে রাখা হয়েছে। দাম বাড়ানোর জন্য এই কাজ করেছে অবৈধ সিন্ডিকেট।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলার কানাইপুর ও কাদিরদী বাজারে গিয়ে দেখা যায়, বেশিরভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই। কোম্পানিগুলো তেল সরবরাহ করছে না বলে জানিয়েছেন দোকানিরা।

বিভিন্ন ক্রেতারা বলেন, সব মুদি দোকানেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হয়, এখন অধিকাংশ দোকানেই সয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। আবার কোন কোন দোকানে পাওয়া গেলেও তা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। এ সুযোগে খোলা তেলের দাম বেড়ে গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসে চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত সয়াবিন তেল খালাস হয়েছে দুই লাখ ৩২ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৯ শতাংশ বেশি। সয়াবিন বীজের আমদানিও বেড়েছে। গত জানুয়ারিতে সয়াবিন বীজ আমদানি হয়েছে তিন লাখ টন, যা গত এক বছরে এত বেশি সয়াবিন বীজ আমদানির রেকর্ড নেই।

কানাইপুর বাজারের ব্যবসায়ীরা বলছেন, রমজান ঘিরে যেসব নিত্যপণ্য আমদানি হয়েছে, তাতে কারসাজি না হলে কোনও পণ্যের সংকট হবে না। এমনকি দাম বাড়ার পরিবর্তে আরও কমে আসবে। কিন্তু ভোজ্যতেল সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তেল আমদানি করে মজুত করে রেখেছে। বাজারে ছাড়ছে না। এজন্য সংকট দেখা দিয়েছে। তারা রমজানের আগে তেলের দাম বাড়ানোর জন্য সিন্ডিকেট করে বসে আছে।

চলতি বছরের জানুয়ারি মাসে গত বছরের জানুয়ারির চেয়ে প্রায় চার গুণ বেশি সয়াবিন তেল আমদানি হয়েছে বলে জানালেন চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ শাহআলম। তিনি বলেন, গত মাসে সয়াবিন তেল আমদানি হয়েছে তিন লাখ ১৯ হাজার ২০ মেট্রিক টন যা গত বছর আমদানি হয়েছিল ৮১ হাজার ৮৯৯ টন। হিসাবে প্রায় চার গুণ বেশি।

বিগত সময়ের চেয়ে এবারের রমজান ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি বেড়েছে জানিয়ে ড. মোহাম্মদ শাহআলম বলেন, এবার বন্দর দিয়ে গত জানুয়ারি মাসে ছোলা আমদানি হয়েছে এক লাখ ১৩ হাজার ৩০৪ টন, যা গত বছরের জানুয়ারিতে আমদানি হয়েছিল ৬৬ হাজার ৩০ টন, সব ধরনের মটর ডাল ৯৫ হাজার ৭৮৮ টন, গত বছর আমদানি হয়েছিল আট হাজার ৮৭৩ টন, মসুর ডাল ৯০ হাজার ৬০৩ টন, গত বছর আমদানি হয়েছিল ৪৯ হাজার ১৪২ টন। পাশাপাশি চলতি বছরের জানুয়ারিতে চিনি আমদানি হয়েছে এক লাখ ৭৯ হাজার টন, মুগ ডাল আমদানি হয়েছে ৩৬২ টন, সরিষা আমদানি হয় ৪৮ হাজার ৫৭৭ মেট্রিক টন।

রমজানে ইফতারে ফলের চাহিদা বেড়ে যাওয়ায় তাজা ফলের মধ্যে জানুয়ারিতে আপেল আমদানি হয়েছে ১১ হাজার ২০৪ টন, কমলা ও মাল্টা আমদানি হয়েছে ১০ হাজার ৩৯৬ টন, আঙুর এক হাজার ৫০৮ টন, নাশপাতি ২৫২ টন, খেজুর ১৪ হাজার ৮৪৯ টন ও আলুবোখারা ১৪৪ টন।

একইভাবে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে (জুলাই-২০২৪ থেকে জানুয়ারি-২০২৫ পর্যন্ত) সাত মাসে বিভিন্ন দেশ থেকে আপেল আমদানি হয়েছে ৬৪ হাজার ৫৭ টন, কমলা ও মাল্টা ৮০ হাজার ৩৬ টন, আঙুর ২৮ হাজার ৬৫৩ টন, নাশপাতি দুই হাজার ৬৬১ টন, খেঁজুর ২০ হাজার ৭৭৬ টন, আলুবোখারা এক হাজার ৩০১ টন, মসুর ডাল তিন লাখ ১৬ হাজার ২২৮ টন, মুগ ডাল আট হাজার ২২৩ টন, সব ধরনের মটর ডাল চার লাখ ৮৩ হাজার ২৭২ টন, মাষকলাই ডাল ১২৫ টন, ছোলা এক লাখ ৪৩ হাজার ৬৬২ টন, সরিষা দুই লাখ ১৩ হাজার ৮১২ টন, সয়াবিন তেল নয় লাখ ৭৪ হাজার ৯৯ টন ও এলাচ এক হাজার ১৯৯ টন।

কাদিরদী বাজারের খুচরা ব্যবসায়ী আনন্দ দেবনাথ জানিয়েছেন, রোববার প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা, মসুর ডাল ১০৫ থেকে ১১০ টাকা, চিনি ১২০টাকা, খোলা সয়াবিন তেল ১৮০-১৯০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা ও রসুন প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা। আদা ১০০ টাকা।

পাইকারিতে ছোলার কেজি বিক্রি হচ্ছে ৯৫ টাকা, দেশি মসুর ডাল ১০০ টাকা ও চিনি ১২০ টাকা। এবার আড়তে পর্যাপ্ত পণ্যের মজুত আছে। সংকটের কোনও সম্ভাবনা নেই। এখন আমদানি অব্যাহত আছে। তবে তেলের সংকট আছে। ভোজ্যতেল সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো আগের মতো তেল দিচ্ছে না। এবার রমজান উপলক্ষে নিত্যপণ্য কম বিক্রি হচ্ছে। অন্যান্য বছর এই সময়ে পণ্য বিক্রির জন্য দম ফেলার সময় থাকতো না। এবার ক্রেতা কম। তাই বিক্রিও কম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews