1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

মধুখালীতে অভিযান, দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মধুখালীতে অভিযান, দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা

এস. এম আকাশ, ফরিদপুুর অফিসঃ

ফরিদপুরের মধুখালীতে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।

ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, মধুখালী উপজেলার মেসার্স এস এস বি ব্রিকস্ ও মেসার্স এম এম কে বি ব্রিকস নামের দুটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় দড়ি বাজার এলাকার মেসার্স এস এস বি ব্রিকস্ এর স্বত্বাধিকারী মো. সাব্বির শেখকে ২ লাখ টাকা এবং গোমারা এলাকার মেসার্স এম এম কে বি ব্রিকস্ এর স্বত্বাধিকারী মিটুল শেখকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়েছে। ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতানসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews