ফরিদপুরের সালথায় অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার দায়ে মো. কুরবান শেখ (২৩) নামের এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের সুইসগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সালথার সহকারি কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ।
কুরবান শেখ পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার মিঠাপুর এলাকার মো. তৈয়ব শেখের ছেলে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ),
আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply