1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভাঙ্গায় ৪৪ ধারা ভঙ্গ করে সেনা সদস্যের জায়গা দখলের অভিযোগ: ভাংচুর,চাঁদা দাবী

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ৪৪ ধারা ভঙ্গ করে সেনা সদস্যের জায়গা দখলের অভিযোগ: ভাংচুর,চাঁদা দাবী

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে সাবেক সেনা সদস্য আলিমুজ্জামান এর ক্রয়কৃত সম্পত্তি দখল,বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।ওই গ্রামের হাচান,হবিবর,বাদল ও মিজানুর মীর গংরা ওই সেনা সদস্যের বাড়িঘর দখল ও ভাংচুরে বাঁধা দেওয়ায় তার পরিবার হামলার শিকার হন বলে অভিযোগে প্রকাশ।শনিবার বিকেলে সেনা সদস্য আলিমুজ্জামানের স্ত্রী আমেনা বেগম সাংবাদিকদের নিকট এ সব অভিযোগ করেন।

এক পর্যায়ে তিনি তার এবং তার পরিবারের উপর হামলার বর্ননা দিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,প্রতিপক্ষরা বলে,চাঁদা না দিলে এলাকা ছাড়া করা হবে।অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়,সাবেক সেনা সদস্য আলিমুজ্জামান চাকরি থাকা অবস্থায় একটা বাড়ি করার জন্য গত ২০২০ সালে পাকা রাস্তাার পাশে সাড়ে ১০ শতাংশ জায়গা ক্রয় করেন। এরপর সেখানে ২টি টিনের ঘর, বিদ্যুতের মিটার,রান্নাঘর ও ১টি পাকা টয়লেট নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন।

মামলার বিবরণীতে জানা গেছে,উপজেলার ২২ নং ফুকুরহাটি মৌজার বি,এস নং ৯৬৫, ৩২১,৩২২ নং দাগে ১০.৫০ শতাংশ জমি যথারীতি ভোগদখল করে ঘরদরজা নির্মান ও গাছপালা রোপন করেন সেনাসদস্য আলীমুজ্জামানের পরিবার ।কিন্ত সম্প্রতি ওই গ্রামের হাসান,হবিবর,বাদল ও মিজানুর মীর গংরা ওই জায়গা দখল করে বাড়িঘর ভাংচুর করে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে।এ সময় তারা ২টি ঘর,বিদ্যুতের মিটার,টয়লেট ভাংচুর করে।পরে তারা আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়েরের পর পুলিশ গিয়ে আদালতের নিষেধাজ্ঞা জারী করে।

কিন্তু আসামিরা ১৪৪ ধারা অপেক্ষা করে জায়গা জমি দখল করে ভাংচুর করে সব কিছু নিয়ে গেছে।৷বাঁধা দিতে গেলে তাদের উপর এবং প্রতিবেশী একটি পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এ ঘটনায় পরিবার দুইটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কেরামত আলী বলেন,আমার ভাইয়ের স্ত্রীকে মারপিট করে জোর পুর্বক তাদের গাছ কাটিয়ে নিয়ে যায়।এ বিষয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।মামলা নম্বর-২০; তারিখ ১৩/০১/২৫। উক্ত মামলায় আমি সাক্ষ দিয়েছি।

যার কারণে আসামিরা হাচান,মিজানুর ও হাবিবুর আমাকেও মারধর করে। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা ১৪৪ ধারা ভঙ্গ করে আলিমুজ্জামানের বাড়িঘর দখল ও ভাংচুর করেছে। মামলার বাদি সাবেক সেনা সদস্য আলিমুজ্জামানের স্ত্রী আমেনা বেগম বলেন,আমার স্বামীর নামে ক্রয়কৃত সাড়ে দশ শতাংশ জায়গা ক্রয় করে বাড়ি ঘর নির্মাণ করে ওই জমিতে নানা ধরনের ফলজ,বনজ,বৃক্ষ রোপণ করি।আসামিরা জোরপূর্বক আমার বাড়িঘর ভাংচুর করে আমার জায়গা দখল করে টিনের প্রাচীর দিয়ে চারদিকে আবদ্ধ করে রেখেছে।

এ ঘটনায় আমি ফরিদপুর আদালতে ১৪৪ ধারা একটি মামলা করি। যার নম্বর-২৫/২০২৪ আদালত আসামীদের উক্ত জায়গা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। পুলিশ আসামী হাসান গংদের বিরুদ্ধে নোটিশ জারী করেছে। তারপরও আসামিরা সন্ত্রাসীও জবরদখলকারী হওয়ায় তারা ১৪৪ ধারা উপেক্ষা করে আমার বাড়িঘর ভাংচুর করে জায়গা দখল করে টিনের বেড়া দিয়েছে।আমি বাঁধা দিলে আমাকে মারধর সহ প্রাণ নাশের হুমকি দেয়।

এঘটনা আমি ভাঙ্গা থানায় মামলা করেছি।তারপর ও তারা স্থানীয় ক্ষমতাশালী লোক হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে আমরা মানবতার জীবন যাপন করছি। আমি প্রশাসনের কাছে বিচার চাই। ্এদিকে বিষয়টি নিয়ে তদন্ত কর্মকতার্ ভাঙ্গা থানার এস,আই মিজানুর রহমান জানান,আদালতের নিষেধাজ্ঞারবিষয়টিু ঊভয় পক্ষকে জানিয়েছি।কেউ আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews