যার বিএস খতিয়ান নং ৭৯৫ এবং দাগ নং ৫১৭৩। পাশ্ববর্তী লুৎফর রহমান নান্নু খার (০৬+২৯)=২৯ শতাংশ জমি। যার খতিয়ান নং ১৮৬৪ এবং দাগ নং ৫১৭২ ও ৫১৮২। আলাউদ্দিন অটো ব্রিকস লিমিটেড লুৎফর রহমান নান্নু খার থেকে তার উক্ত জমি ক্রয় করে নিতে ব্যর্থ হওয়ায় আলাউদ্দিন অটো ব্রিকস লিমিটেড এর মালিক সিদ্দিকুর রহমান নান্নু খাকে হুমকি দিয়ে বলেন, “চাইলাম জমিটা আপোষে দিলেন না,জমি আমি যেভাবে পারি নিয়ে নেব”। তারপর থেকে নান্নু খার বিরুদ্ধে সিদ্দিকুর রহমান নানা জনকে দিয়ে নানা রকম মিথ্যা মামলা হামলা জুলুম নির্যাতন করতে থাকে।
এক পর্যায়ে ২০২৩ সালের ২৭ অক্টোবর দিবাগত রাতে ৫১৭২ নং দাগের ৮১২ বর্গফুটের তিনতালা ফাউন্ডেশনের ১ তলা দোকান, ৭ফুট উঁচু বাউন্ডারি ওয়াল,নান্নু খার আশ্রিত ভূমিহীন বিধবা আনোয়ারা বেগমের বসত বাড়ী সহ অন্যান্য স্থাপনা ভেঙে মাটিচাপা দিয়ে ভাটায় প্রবেশের বিকল্প রাস্তার মত তৈরি করে এবং আলাউদ্দিন অটো ব্রিকস লিমিটেডের কর্মচারী রাজু শেখকে দিয়ে ঐ জমিসহ অন্যান্য আরো অনেক গুলো জমির দাগ খতিয়ান উল্লেখ করে ১৪৪ ধারায় মামলা করে এবং অনৈতিক সুবিধা দিয়ে চরমাধবদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায়কে দিয়ে তাদের সুবিধা মত প্রতিবেদন তৈরি করে আদালতে দিয়ে কৃষক লুৎফর রহমান নান্নু খাকে হয়রানি করে যাচ্ছে। নান্নু খা নারাজি দিয়েও এসিল্যান্ড,কানুনগো বা অন্য কাউকে দিয়ে সঠিক তদন্ত করাতে পারেন নাই। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। আগের কর্মকর্তারা অধিকাংশ বদলি হওয়াতে আরো বিপাকে পড়েছেন নান্নু খা।
ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায়ের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে আরো অনেক ভূমিদস্যুদের সহযোগিতা এবং প্রকৃত মালিকদের হয়রানি অভিযোগ আছে। শ্রীকান্ত রাহার নামে ভূয়া ওয়ারিশ সার্টিফিকেট দেওয়ার অভিযোগও আছে এই দেবাশীষ রায়ের বিরুদ্ধে। এবিষয়ে জমির মালিক নান্নু খা জানান,
একই জমির উপর আগেও একই ব্যক্তি রাজু ১৪৪ ধারায় মামলা করেছিল সেই মামলায় রায় আমার (নান্নু খার) পক্ষে যাওয়ায়, রাজু শেখ আবারও ১৪৪ ধারায় মামলা করে এবং ঐ জমির মধ্যে ৬ শতাংশ রাতের অন্ধকারে ভাংচুর করে নিজেদের দখল নেয়। ভাংচুরের বিবরণ রিপোর্টে আছে। তারপর এই তহসিলদারকে দিয়ে ওদের পক্ষে মিথ্যা রিপোর্ট দেওয়ায় নান্নু খা নারাজি দিলে এসিল্যান্ড এর ওপর তদন্ত আসে। এসিল্যান্ড,
কানুনগোকে দিয়ে তদন্ত করালেও সেই প্রতিবেদন না দিয়ে, তসিলদারের আগের প্রতিবেদন জমা দিয়েছে। নান্নু খা পুনরায় তদন্তসহ আদালতে মিথ্যা রিপোর্ট প্রদানকারী তসিলদারের উপযুক্ত বিচার দাবি করেন।সিদ্দিকুর রহমান অন্যান্য মামলায় পলাতক থাকায় তার বক্তব্য নেয়া যায়নি। এদিকে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায়ের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

Leave a Reply