এসময় গুরুতর আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কয়েকজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সলিথা মাদরাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর শুক্রবার রাতেই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে তারা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, পূর্ব শত্রুতার জের ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ও শনিবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এসময় আমিসহ (ওসি সফর আলী) চারজন পুলিশ সদস্য আহত হই। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে (নগরকান্দা সালথা সার্কেল) সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply