1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় চাঞ্চল্যকর কেয়ারটেকার ওহাব হত্যাকান্ডের রহস্য উৎঘাটন, ৭২ ঘন্টার মধ্যে তিন ঘাতক গ্রেফতার

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ভাঙ্গায় চাঞ্চল্যকর কেয়ারটেকার ওহাব হত্যাকান্ডের রহস্য উৎঘাটন, ৭২ ঘন্টার মধ্যে তিন ঘাতক গ্রেফতার

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে চিকিৎসকের বাড়িরর কেয়ারটেকার চাঞ্চল্যকর ওহাব মাতুব্বর হত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত তিন ঘাতকাে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুল জলিল।পুলিশ সুপার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের চিকিৎসক জামাল উদ্দিন খলিফার বাড়ি থেকে কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) নামের এক ব্যাক্তির হাত পা বাঁধা অবস্থায় এবং মাথায় আঘাতের চিহ্নসম্বলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওহাব মাতব্বরের বাড়ি পাশ্ববর্তী তুজারপুর গ্রামে।বাড়ির মালিক ঢাকায় বসবাস করায় এটি দেখাশোনার দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন অবস্থায় ওই গ্রামের আল আমিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে সদরপুর উপজেলা থেকে অভি হাওলাদার ও কোতয়ালী এলাকা থেকে আব্দুর রহমান নামের ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত হাতুরি ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে গিয়েছিল তারা। কেয়ারটেকার ওহাব মাতুব্বর তাদের চিনে ফেলায় ওহাব মাতুব্বরকে কুপিয়ে হাত পা বেঁধে হত্যা করে ওই তিন ঘাতক ।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো: মোকসেদুর রহমান জানান, ওহাব মাতুব্বর হত্যাকাণ্ডের পর নিহতের বোন নুরজাহান বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় গত ১০ জানুয়ারি অজ্ঞাত নামা ব্যাক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে তিনজন আসামী গ্রেফতার করি। আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews