কোতয়ালী থানায় লিখিত অভিযোগে শফিকুল ইসলাম জানান, গত ৭ তারিখ বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক ঢাকা থেকে তদন্ত কমিটি এসেছে খবর পেয়ে আমিসহ বেশ কয়েকজন গ্রাহক ব্যাংকে যাই।
ব্যাংকে যেয়ে তদন্ত কমিটির সাথে দেখা করিতে গেলে ব্যাংকের অবৈধ ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, বঙ্গবন্ধু সামাজিক সংস্কৃতিক পরিষদের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলার আসামী শেখ ফয়েজ(৪৭), পিতা: মৃত মানিক শেখ, সাং- গোয়ালচামট খোদাবক্স রোড,
পোঃ শ্রীঅঙ্গন, থানাঃ কোতয়ালী, জেলা: ফরিদপুর এর নির্দেশে কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ এনায়েত হোসেন(৪৫), পিতা: মৃত ছমির হোসেন, সাং- বড় মাধবপুর, পো: কানাইপুর,থানা: কোতয়ালী, জেলা: ফরিদপুর
এবং মোঃ বিল্লাল হোসেন সহ আরও কয়েকজন আমাদেরকে বাধা দেয় ও আক্রমণ করে। এসময় তারা আমাদের কিল, ঘুষি, চর,লাথি মারিতে থাকে।
এসময় উক্ত ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ঠেকাইতে গেলে তারা চরাও হয় এবং বাঁশের লাঠি দিয়ে মাথা লক্ষ্য করে বারি মারে। এতে লুৎফর রহমান ডান হাত দিয়ে ঠেকাইলে তার ডান হাতের তালুর হাড় ভেঙ্গে যায় ও কব্জিতে আঘাত লাগিয়া ফুলিয়া যায়।
আহত লুৎফর জানান, ব্যাংকের বিভিন্ন অনিয়মের বিষয়ে ঢাকা থেকে তদন্ত টিম আসছে এই খবরে ব্যাংকে নিকট টাকা পাবে এমন কিছু গ্রাহক খবর পেয়ে ব্যাংকে আসে তদন্ত টিমের সাথে কথা বলতে, খবর পেয়ে আমিও সেখানে উপস্থিত হয়।
গ্রাহকগণ ব্যাংকে ঢুকতে চাইলে বিবাদিগণ গ্রাহকদের ওপর হামলা করে। আমি তখন ঠেকাতে গেলে বাঁশের লাঠি দিয়ে মাথা লক্ষ্য করে আমাকে বারি মারে, এতে আমার ডান হাতের তালুর হাড় ভেঙ্গে যায় ও কব্জিতে আঘাত লাগিয়া ফুলিয়া যায়।
এবিষয় বিবাদী মোঃ লিটন এর নিকট মোবাইল ফোনে জানতে চাইলে, মোবাইলে কিছু বলতে চাইনা। তিনি সামনাসামনি কথা বলতে চান।এবিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার এসআই- মোঃ আশরাফুল জানান, একটা অভিযোগ পেয়েছি, আরাকটা অভিযোগ হয়েছে কিনা খোজ খবর নিয়ে আমি বিষয়টা তদন্ত করে দেখবো।




Leave a Reply