1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বন্ধুর বাসায় মাটি খুঁড়ে রিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

বন্ধুর বাসায় মাটি খুঁড়ে রিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

এস. এম আকাশ, ফরিদপুর অফিসঃ

ফরিদপুর সদরে নিখোঁজের চারদিন পর হালিম শেখ (২৫) নামের এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হালিম শেখ শহরের আলিপুর গোরস্থান এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে।

 দুই বোন ও এক ভাইয়ের মধ্যে হালিম ছিল মেঝো।শনিবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের চুনাঘাটা মডেল টাউন এলাকায় বন্ধুর ভাড়া বাসা থেকে হালিমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হালিমের বন্ধু রনি মোল্যার (২৫) স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস.) শৈলেন চাকমা, কোতয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

নিহতের স্বজনরা জানায়, গত ৩১ ডিসেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হালিম শেখ। নিখোঁজের আগে ওইদিন রনির মোল্যার সঙ্গে হালিমকে ঘুরতে দেখেছিল স্থানীয়রা।

শুক্রবার কোতয়ালি থানায় হালিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করে পরিবারের সদস্যরা। শনিবার সকালে হালিমের পরিবারের লোকজন শহরের চুনাঘাটা মডেল টাউনের মো. মোখলেসুর রহমানের বাড়ির ভাড়াটিয়া রনির বাসায় গিয়ে ভেতর থেকে গেট আটকানো দেখতে পেয়ে

 এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দোচলা টিনের ঘরের ভেতর হালিমের রিকশাটি দেখতে পান নিহত হালিমের স্বজনরা। এসময় ঘরের পেছনে বালি-মাটি দিয়ে কিছু ঢেকে রাখা দেখতে পেয়ে থানা পুলিশকে বিষয়টি জানান তারা।

কোতয়ালী থানা পুলিশ শনিবার দুপুর পৌনে ২টার দিকে মাটি খুঁড়ে পুঁতে রাখা প্লাষ্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় হালিমের লাশটি উদ্ধার করেন।

জানা যায়, রনি মোল্যা নরসিংদী জেলার রায়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে। মাত্র দেড় মাস আগে সে ফরিদপুর শহরের চুনাঘাটা এলাকায় ভাড়া করা বাড়িতে ওঠেন। স্থানীয়দের সন্দেহের বিষয়টি বুঝতে পেরে সকালেই রনি স্ত্রীকে রেখে বাসা থেকে পালিয়ে যায়। 

হালিমের রিকশার মালিক নূর ইসলাম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হালিম তাকে ফোনে জানায় সে রাতে গ্যারেজে যাবে না। এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে।

পরেরদিন ফিরবে বলে জানায়। আমরা জানতে পারি হালিমের বন্ধু রনি মোল্যা তাকে ভাড়া করে নিয়ে যায়। পরে রনির বাড়িতে এসেই তার লাশ দেখতে পেলাম।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল জানান, গত ৩১ ডিসেম্বর একসঙ্গে ওয়াজ শুনে রিকশাচালক হালিম তার বন্ধু রনির সঙ্গে চুনাঘাটার বাসায় যায়। এরপর থেকে তার সন্ধান না পেয়ে শুক্রবার তার পরিবারের সদস্যরা কোতোয়ালি থানায় একটি জিডি করেন।

এরপর হালিমের স্বজনদের সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়ে হালিমের লাশ উদ্ধার করা হয়।পুলিশ সুপার বলেন, মরদেহের ঘাড়ে কোপের চিহ্ন রয়েছে। সম্ভবত তাকে কুপিয়ে হত্যার পর পুঁতে রাখা হয়। শিগগিরই রনিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য মূল সন্দেহভাজন রনির স্ত্রীকে ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে।

প্রসঙ্গত, একদিন আগে একই এলাকা থেকে হুসাইন নামের ১৩ বছরের এক রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া আমিনুর রহমান নামের আরো এক রিকশাচালক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews