আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.দিলরুবা জেবার সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক ডাঃ স্বপন কুমার বিশ্বাস, ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: সানিয়াত জাহান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবীর। এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন অতিদ্রুত যদি ডাঃ শাহীন জোদ্দারের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি না দেওনা হয়। তাহলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবো।
তারা বলেন আমরা সাধারন মানুষকে সেবা থেকে বঞ্চিত করতে চাই না কিন্তু আমরা যদি কর্মক্ষেত্রে নিরাপত্তা না পাই তাহলে আমরা কিভাবে সেবা দিবো। তাই অতিদ্রুত হামলাকারিদের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেছে তা দেখতে চাই। প্রশাসন এখনও প্রধান আসামীকে গ্রেফতার করতে পারছে না কেন সেটা জানতে চাই।
এদিকে এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হবে বলে জানা গেছে।

Leave a Reply