এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী, ২টি ইটভাটা এস্কেভেটর দিয়ে উচ্ছেদ করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানোসহ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়াও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়।
যে দুটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে, তা হলো: ভাংগা পুলিয়ার মেসার্স হাওলাদার ব্রিকস ও তারাইল ব্রাহ্মণপাড়ার
মেসার্স সি অ্যান্ড আর কোং (ব্রিক ফিল্ড)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, ইটভাটা দুইটি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই লাইসেন্স বিহীনপরিচালিত হচ্ছিল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply