1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরের মধুখালী উপজেলার কাজিররাস্তা মাদ্রাসার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে নিচে পড়ে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী শারদীয়া পরিবহনের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ব ১৪-৬৭৪৭) বাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শাইরিন (১৮) মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার মোঃ আঃ কুদ্দুসের মেয়ে।জানা গেছে, শাইরিন তার ভাইয়ের শশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি বাসস্ট্যান্ড থেকে শারদীয়া পরিবহনে উঠেছিলেন। বাসে কোনো সিট খালি না থাকায় তিনি ইঞ্জিন কাভারের উপর বসেছিলেন।

বাসটি কাজিররাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের সামনে দিয়ে একটি শিশু দৌড়ে চলে যায়। চালক জরুরি ব্রেক করলে ভারসাম্য হারিয়ে শাইরিন বাস থেকে নিচে পড়ে যান। এরপর বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ রইচ উদ্দিন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই দুর্ঘটনার পর এলাকাবাসী নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যাত্রীবাহী বাসের অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews