1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে পল্লী প্রগতির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে পল্লী প্রগতির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান :  

ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো মহান বিজয় দিবস।১৬ ডিসেম্বর, সোমবার, যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে এই মহান বিজয় দিবস পালিত হয়। দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।

দিনের শুরুতে প্রভাতফেরির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রভাতফেরিতে পল্লী প্রগতি সহায়ক সমিতিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর পল্লী প্রগতি সহায়ক সমিতির নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক কার্যক্রম মোঃ আকরাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. নজরুল ইসলাম খান ম্যানেজার অর্থ,মো.ফরিদুজ্জামান ম্যানেজার অপারেশন,মার্ক গৌরব বিশ্বাস ম্যানেজার প্রশাসন,মোঃ হুমায়ুন কবির ম্যানেজার অর্থ, বদিয়ার রহমান খান ও এনামুল হক কাজী সহকারী ম্যানেজার অপারেশন,

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলামসহ বিভিন্ন অংগসংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অর্জন এবং বর্তমান প্রজন্মের করণীয় বিষয়ে আলোকপাত করেন।

এরপর দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করা হয়। এই আয়োজনে শিশু-কিশোরসহ স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।মহান বিজয় দিবসের এই আয়োজন স্বাধীনতার চেতনাকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা ব্যক্ত করেন সবাই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews