1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রান গেল দুই মোটরসাইকেলর আরোহীর

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রান গেল দুই মোটরসাইকেল আরোহীর

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপি(৪৫) এবং মোটরসাইকেল আরোহী খন্দকার মামুনুর রহমান (৪৫)।

এদের মধ্যে দীপক কাপাসিয়া গোপি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে। অপরদিকে খন্দকার মামুনুর রহমান ফরিদপুর জেলার সদর উপজেলার পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে। 

সোমবার(১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া নামক স্থানে হতাহতের এ ঘটনা ঘটে। 

ভাঙ্গা থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই  মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপি মারা যান।

তার সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন অজ্ঞাতবাসটি অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews