1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

ভাঙ্গায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:

” নারী- কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ,নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে নারীর ক্ষমতায়ন বিষয়ক( উই) প্রকল্পের আওতায় উরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর র্অথায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে নারীর প্রতি সংঘটিত সকল নির্যাতন নির্মুল করার প্রত্যয়ে পরিবার, কমিউনিটি, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করা এবং বিশ্বব্যাপী একটি জাগরণ তৈরি করার লক্ষ্যে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ব্যাপী প্রচারণার অংশ হিসেবে এ আলোচনাসভার আয়োজন করা হয়।

এর আগে ভাঙ্গা নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সকল শ্রেনীপেশার লোকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নারী সুরক্ষা বিষয়ক নানা শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেষ্টুন প্রদর্শন করে শোভাযাত্রাটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

প্রকল্পের উপজেলা সমম্বয়কারী মোঃ মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে খালেদা আক্তারের সঞ্চালনায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়শনের সভাপতি মোসাঃ মাবিয়া বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন উই প্রকল্পের জেলা সমম্বয়কারী আজিম উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, ১৯৯১ সাল থেকে জাতিসংঘ কর্তৃক গৃহীত নারীর প্রতি সংঘটিত সহিংসতা, নির্যাতন বন্ধ ,নারীর অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৬ দিন ব্যাপী প্রচারাভিযান পরিচালিত হয়।এটি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসেবে পালিত হয়ে আসছে।

এতে নারীর ক্ষমতায়ন, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় । সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, সমবায় কর্মকর্তা ইসতিয়াক আহমেদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী,শিক্ষক, ইউপি সদস্য সহ এলাকার বিশিষ্ট জনেরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews