1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা – মেয়ে নিহত

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

ভাঙ্গায় মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা – মেয়ে নিহত

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মর্মান্তিকভাবে মা ও মেয়ে নিহত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা  মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের বাড়ি সংলগ্ন  চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) এবং তার মেয়ে আছিয়া আক্তার (৫)। 

পারিবারিক  সূত্রে জানা গেছে,  মা ও মেয়ে বড় মেয়ের বাড়ি হাজরাহাটি বেড়াতে যেতে চেয়েছিলেন। তা আর হলোনা।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের বাড়ি সংলগ্ন  চারা বটতলা নামক স্থানে পৌছে রাস্তা পারাপার হচ্ছিল।

এ সময়   সাজেদা আক্তার এবং তার মেয়ে আছিয়া আক্তারকে  ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে‌ ভাঙ্গাগামী  দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেল তাদেরকে  সজোরে ধাক্কা দেয়।

এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে   মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত্য ঘোষণা করেন।

পরে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তার  মারা যায়। 

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ  রোকিবুজ্জামান  ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, অজ্ঞাত চালকের মোটরসাইকেলটি আটক করা হয়েছে এবং মোটরসাইকেল চালক কে  আটকের চেষ্টা চলছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews