1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মেহেরপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়তে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) গঠনের সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

মেহেরপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়তে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) গঠনের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

মেহেরপুর জেলার সদর উপজেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে সম্প্রীতির পথে এগিয়ে নিতে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS) প্রকল্পের অধীনে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) গঠনের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ:স্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) সকালে মেহেরপুর শহরের লা ভোগ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না-এর সভাপতিত্বে এবং গাংনি উপজেলার এলাকা সমন্বয়কারী জনাব হেলাল উদ্দীন-এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের লক্ষ্য ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ এবং মনিটরিং ও ইভালুয়েশন কর্মকর্তা মো: সায়েদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি মুজাহিদ আল মুন্না, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মো: আশরাফুজ্জামান।

সভায় পিস এম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক জনাব মো: সিরাজ উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা আওয়ামি আইনজীবী সমিতির সদস্য নার্গিস খাতুন, এবং জেলা মহিলা দলের সভাপতি সাইদাতুন্নেছা নয়ন।

এছাড়া ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন। সকলের মতামতের ভিত্তিতে ইয়েস বাংলাদেশ সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক এস.এম. মেহেরাব হোসেনকে ওয়াই.পি.এ.জি কো-অর্ডিনেটর এবং সহ-সমন্বয়কারী হিসেবে ছাত্রদল নেতা মো: লিজন আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলমিন আলিফ খানকে নির্বাচিত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২০ সদস্যের ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) কমিটি গঠন করা হয়। উপস্থিত সবাই শান্তি প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং শপথ গ্রহণ করেন। রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠীগত সহিংসতা নিরসনে ওয়াই.পি.এ.জি পিএফজির সাথে একযোগে কাজ করবে, মেহেরপুর সদর উপজেলার সকল জনগণকে সম্প্রীতির পথে এগিয়ে নেবে এই প্রতিজ্ঞায় সভা শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews