1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভাঙ্গায় পুলিশের অভিযানে উদ্ধার হলো মাছ ভর্তি ছিনতাই পিকআপ সহ অপহৃত ৩ জন

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় পুলিশের অভিযানে উদ্ধার হলো  মাছ ভর্তি  ছিনতাই পিকআপ সহ অপহৃত  ৩ জন

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায়  অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি মাছ ভর্তি পিকআপ, পিক আপের চালক ও ২ মালিক সহ ৩ জনকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। 

বুধবার রাতে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি  বিশেষ দল তৎসংলগ্ন থানার সহায়তায়  শরীয়তপুরের জাজিরা থানার পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে  পিকআপটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

এর আগে ছিনতাইকারী দল পিকআপের চালক ও ২ মালিককে হাত পা অবস্থায় মুকসুদপুরের আকিজ পাটকলের সামনে ফেলে রেখে যায়। 

এ ঘটনায় মুকসুদপুর  থানায় পিকআপের মালিক  মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। 

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে  পিক-আপের চালক মিলন শেখ পিরোজপুর নাজিরপুরের মিজানুর রহমানের মালিকানাধীন কোলবালিশদুটি  পিক- আপ ( ঢাকা মেট্রো-৬১-৩০৬১) যোগে মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম,

মাসুম বিল্লাহ পলাশ এবং আশিকুল ইসলামকে নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা মৎস্য আড়তে মাছ নিয়ে আসছিলেন।

এ সময় রাজৈর সড়ক হতে মহাসড়কে উঠার সময় ১০/১২ জন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মাছ বহনকারী পিক-আপটিকে অন্য একটি পিকআপ নিয়ে ধাওয়া করে।

এক পর্যায়ে তারা গাড়িটির গতিরোধ করে অস্ত্রের মুখে তাদের সবাইকে জিম্মি করে হাত- পা বেঁধে ফেলে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে মাছের গাড়িটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

এক পর্যায়ে চক্রটি অপহৃতদের মুকসুদপুরের পাটকলের সামনে হাত পা বাধা অবস্থায় ফেলে রেখে যায়।  এ সময় চক্রটি তাদের নিকট থেকে নগদ টাকা,দামী মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। 

এ ঘটনায়  মুকসুদপুর  থানায় মামলা দায়ের করার পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশকে অবহিত করলে পিকআপটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই আবদুল্লাহেল বাকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে

ছিনতাই করা পিকআপটি পদ্মা সেতু সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে এবং পরে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পিক-আপের মালিক মিজানুর রহমান বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews