1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হচ্ছে না রুট পরিবর্তন, ফরিদপুর হয়েই চলবে বেনাপোল-সুন্দরবন

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

হচ্ছে না রুট পরিবর্তন, ফরিদপুর হয়েই চলবে বেনাপোল-সুন্দরবন

এস. এম আকাশ, ফরিদপুর অফিসঃ

বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসের রুট এই মুহূর্তে পরিবর্তন করা হচ্ছে না। এই ট্রেন দুটি খুলনা ও বেনাপোল থেকে ছেড়ে রাজবাড়ী, ফরিদপুর ভাঙ্গা স্টেশন হয়ে নিয়মিত ঢাকায় চলাচল করবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রুট পরিবর্তন না করার দাবিতে রাজবাড়ী ও ফরিদপুর রেলস্টেশনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির সমন্বয়ক আবরাব নাদিম ইতু বলেন, বিগত সরকারের সময় এ রুটে ট্রেন চলাচল শুরু করার পর সেটি লাভজনক অবস্থায় যায়। প্রতিদিন আপডাউন ট্রেনের সিট ফাঁকা থাকে না।

তাহলে কেন এ রুটের ট্রেন পরিবর্তন করতে হবে। ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের কথা চিন্তা করে আমরা সরকারের কাছে দাবি জানাই কোনোভাবে এ রুটের ট্রেন দুটিকে বাতিল করা চলবে না। প্রয়োজনে অন্য রুটে নতুন ট্রেন সংযোজন সংযোজন করা হোক।

ফরিদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সরদার বলেন, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট এই মুহূর্তে পরিবর্তনের কোনো সিদ্ধান্তের নির্দেশনা আমাদের কাছে আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখন পর্যন্ত লিখিত বা মৌখিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, আন অফিসিয়ালি আমরা জানতে পেরেছি এ রুটের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত পূর্বের ন্যায় রুটিন অনুযায়ী বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন দুটি চলাচল করবে।

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজবাড়ী এক্সপ্রেস-১০৫ ট্রেন, রাজবাড়ী রেলস্টেশনে আটকে বিক্ষোভ করেন। একই দাবিতে রোববার মধুমতী এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেখে বিক্ষোভ করে এলাকাবাসী।

এর আগে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ফরিদপুর-রাজবাড়ীর ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল শুরু হয়। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় ফরিদপুরসহ আশপাশের কয়েক জেলার মানুষের।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews