গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার ফুকরা এলাকায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে মামা-ভাগ্নে নিহত হয়। উক্ত দূর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।
নিহতরা হলেন মামা দ্বীন ইসলাম (২৫) ও ভাগ্নে হোসাইন (১০) দুজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল হাশেম মজুমদারের সাথে কথা হলে তিনি বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্বীন ইসলাম ও হোসাইনকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply