1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল স্ত্রীরঃ স্বামী মারাত্মক আহত

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

ভাঙ্গায়  মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল স্ত্রীরঃ স্বামী মারাত্মক আহত 

মোঃ সরোয়ার হোসেন,  ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

 সড়কে মৃত্যু যেন স্বাভাবিক হয়ে উঠেছে। স্বামী- স্ত্রী  মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন নিজ বাড়ি ঝিনাইদহের গাননি মাধবপুর গ্রামে। পথিমধ্যে সড়কেই প্রান হারালেন স্ত্রী সুমাইয়া আক্তার শিমু(২০)।

  শনিবার বিকাল ৫ টার দিকে ভাঙ্গা- মাওয়া  এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায়  স্ত্রী নিহত ও স্বামী গুরুতর আহত হয়েছে। তারা ঢাকা থেকে মোটর সাইকেল যোগে স্বামী- স্ত্রী সহ দুইজন ঝিনাইদহ  নিজ বাড়িতে যাচ্ছিলেন।

নিহত স্ত্রী সুমাইয়া আক্তার শিমুর বাড়ি ঝিনাইদহ জেলা সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামে। সে মৃত কামাল মুন্সী কন্যা ও আহত স্বামী  আলাউদ্দিন সরকারের ছেলে ঢাকা জেলার সহিদ নগর ভাটারা এলাকার  প্রান্ত সরকার (২৫)।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক তমাল জানান, ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্বামী- স্ত্রী দুইজন মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন।

ঘটনাস্থলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলের সাথে ধাক্কা লেগে স্ত্রী  সুমাইয়া আক্তার নিহত ও স্বামী আহত হয়। আহত স্বামী প্রান্ত সরকারকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে ।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews