1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় আইনজীবীদের সাথে সিনিয়র জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

ভাঙ্গায় আইনজীবীদের সাথে সিনিয়র জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ভাঙ্গা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার বলেন, ভাঙ্গা চৌকি আদালত একটি ঐতিহ্যবাহী আদালত।

তিনি আইনজীবীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। দেশের বিচারপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।তিনি বলেন, আইনজীবী ও বিচারকদের সম্মিলিত প্রচেষ্টায়ই জনগণেরর সেবা নিশ্চিত হবে। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সবারই কাজ করতে হবে।

বর্তমানে বড় সমস্যা হচ্ছে মামলা জট।মামলা জট কমিয়ে মামলা দ্রুত শেষ করলে জনগণ ভোগান্তি থেকে পাবে। আমরাও মুক্তি পাবো। তিনি ভাঙ্গা আদালতের জায়গা রক্ষার জন্য আইনজীবীদের সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি ভাঙ্গা চৌকি আদালতের সদরপুরের সহকারী জজের শূন্য পদ অচিরেই পূরনের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ভৌগোলিক দিক দিয়েও ভাঙ্গা গুরুত্বপূর্ণ। পদ্মাসেতু, রেলসেতুসহ খুলনা,বাগেরহাট, বরিশালের যোগাযোগের কেন্দ্রবিন্দু ভাঙ্গা। ভাঙ্গা আজ ভাঙ্গা নয়, মনে হয় সিঙ্গাপুর।

ভাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ আব্দুল মান্নান মিঞার সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ,

যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তসরুজ্জামান, ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ শফিকুল ইসলাম, সহকারী জজ মো. আরিফ হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল কাদের মিয়া, ভাঙ্গা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহুরুল হক মিয়া ও একরাম আলী সিকদার।

বক্তব্যে ভাঙ্গার আইনজীবীগণ ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতকে সাবজজ আদালতে উন্নীত করার দাবি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews