ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে এস.বি. এ.এন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আর্কিটেক্ট মুজাহিদ বেগের পৃষ্টপোষকতায় স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত খেলায় শুকনী স্পোর্টিং ক্লাব বিদ্যানন্দী একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা লাভ করেন।
টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহন করে। চুড়ান্ত প্রতিযোগিতায় শুকনী স্পোর্টিং ক্লাব ও বিদ্যানন্দী একাদশ মুখোমুখি হয়।খেলা উপভোগ করতে দূরদূরান্ত থেকে হাজারো বিনোদনপ্রেমী মাঠে উপস্থিত হয়।
প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁন মিয়া মাতুব্বর, ফারুক মিয়া,হাসিব মাতুব্বর, আলামিন হোসেন সহ অনেকে।
খেলা শেষে দলগুলোকে পুরস্কার হিসেবে রঙিন টেলিভিশন প্রদান করা হয়। প্রধান পৃষ্ঠপোষক আর্কিটেক্ট মুজাহিদ বেগ বলেন,
খেলাধুলার মাধ্যমেই একটি সুস্থ জাতি হিসেবে গড়ে উঠবে। এর মাধ্যমে তারা মাদকাসক্ততা থেকে দূরে থেকে লেখাপড়া মনোনিবেশ করে সুস্থ ধারায় ফিরে আসবে।

Leave a Reply