1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৩.৩০মি ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএমহাই স্কুল মাঠে এ মনোমুগ্ধকর রুদ্ধশ্বাস খেলা শুরু হয়।
খেলার দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় ঝিকরগাছা ইউনিয়ন ফুটবল একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত বিদেশি খেলোয়াড় (ঘানা) সেলিম রেজা গোল করে দলকে এগিয়ে নেয়।

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দেশে-বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্য উপস্থিত হাজার হাজার ফুটবলপ্রেমী
দর্শকদের হৃদয় কাড়তে সক্ষম হয়। মূহ মূহ করতালি দিয়ে দর্শকরা খেলোয়াড়দের কে উজ্জীবিত অনুপ্রাণিত করেন।
শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ একটি গুরুত্বপূর্ণ গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এবং ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সদর ইউনিয়ন দল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী চ্যাম্পিয়ন ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্সআপ শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সহ-সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজ রহমান মুন্না, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান,

সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, ঝিকরগাছা ইউনিয়নের কোচ সবুজ হোসেন, টিম ম্যানেজার ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তরিকুল ইসলাম,

পরিচালক তৌহিদুল ইসলাম রাজু, ক্যাশিয়ার মশিয়ার রহমান মশি সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন ইউনিয়নের সমর্থকেরা উপস্থিত ছিলেন। সফল আয়োজনের জন্য ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে অধ্য শতাধিক সাবেক খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করা হয়। সন্ধ্যায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews