1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দৈনিক যশোর বার্তা-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা, দোয়া ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

‘কে সত্য প্রকাশে নির্ভীক’ স্লোগানকে সামনে রেখে পথচলা জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দৈনিক যশোর বার্তা’-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

​১১ নভেম্বর সকাল ১০ টায় যশোর প্রেসক্লাবের আব্দুল মাজিদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে একটি জমকলা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

অনুষ্ঠানে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

​দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মশিউল আজম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলালোকের সম্পাদক এ এস এম সোহরাব হোসেন,পিবিআই প্রতিনিধি, যশোর জেলা জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন অমিত প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ঝিকরগাছা প্রতিনিধি কে এম ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাতক্ষীরা ব্যুরো প্রধান মোঃ মুজাহিদ, খুলনা , বাগেরহাট,সাতক্ষীরা, নড়াইল মাগুরা ঝিনাইদাহ সহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিবৃন্দ।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ , বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দৈনিক যশোর বার্তা প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অবহেলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে ধরে জনকল্যাণমূলক, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে সকলে মিলে কেক কেটে চতুর্থ বর্ষে পদার্পণ উৎসব উদযাপন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews