1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে জেলা শ্রমিকদলের সভাপতি প্রার্থীর সংবাদ সম্মেলন

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

ফরিদপুরে জেলা শ্রমিকদলের সভাপতি প্রার্থীর সংবাদ সম্মেলন

এস.এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে জেলা শ্রমিকদলের ১ নং যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান শেখ মানাকে নিয়ে ওঠা প্রশ্নের বিষয়টি পরিস্কার করতে বিশিষ্ট শ্রমিক নেতা ও জেলা শ্রমিকদলের অন্যতম সভাপতি প্রার্থী আব্দুস সাত্তার জোদ্দার সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে ফরিদপুরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোতোয়ালী থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও বর্তমান ফরিদপুর জেলা শ্রমিক দলের ব্যাপক জনপ্রিয় সভাপতি প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আঃ সাত্তার জোদ্দার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যক্রমের অংশ হিসাবে গত ২৫ অক্টোবর শুক্রবার শহরের পুরানো বাসস্ট্যান্ডে পৌর অডিটোরিয়ামের হল রুমে আমার সভাপতিত্বে জেলা শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি সাবেক যুগ্ম সম্পাদক আবুল খায়ের খাজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

উক্ত কর্মী সভায় ফরিদপুর জেলা কমিটির ১ নং যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান শেখ (মানা) এর উপস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে।কেউ কেউ বলছেন মানা আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন।তিনি বলেন আব্দুল মান্নান শেখ (মানা)আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন এই বিষয়টি আমার জানা ছিলনা । আমার জানামতে তিনি জেলা শ্রমিক দলের ১নং যুগ্ম সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব রয়েছেন। তাহাকে বহিস্কার করা হয় নাই।

এর আগে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় নেতাদের সাথে তিনি গিয়ে দেখা করেছেন। সে সময়ে এসব নিয়ে কোন কথা উঠে নাই। তবে বর্তমানে দেখা যাচ্ছে একটি কুচক্রী মহল আমাদেরকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে
তাকে জড়িয়ে আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলছে। যা অসত্য ভিত্তিহীন।

তিনি আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামীলীগে যোগ দিয়েছেন বলে আমাদের নিকট কোন তথ্য নেই।তিনি শ্রমিক দলের বর্তমান জেলা কমিটির ১নং যুগ্ম সম্পাদক হিসাবে আজ পর্যন্ত বহাল আছেন বলে আমরা জানি। ২০২৩ সনের ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় সমাবেশ হয়। সেই সমাবেশে আব্দুল মান্নান শেখ (মানা) উপস্থিত ছিলেন। যাহা শ্রমিক দলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ভাই এর জানা আছে।

১২ই নভেম্বর শ্রমিক দলের ফরিদপুর জেলার সভাপতি শেখ মোজাফফর আলী মুসার কোমরপুরের গ্রামের বাড়ীতে মুছা সাহেব কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ভাইয়ের সঙ্গে ফরিদপুর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হিসাবে এই মানাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

সাত্তার জোদ্দার বলেন, গত ১৭ বছরে স্বেরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের জন্য কেন্দ্র থেকে যে সব কর্মসুচি দেয়া হয়েছে আমার নেতৃত্বে শ্রমিকদলের কর্মীদের নিয়ে ফরিদপুর সব কর্মসুচী আমরা পালন করেছি। কর্মসুচী পালন করতে গিয়ে অনেক হামলা ও অত্যাচারের শিকার হয়েছি। তখন যারা এসি রুমে বসে ছিলেন এখন দলের সুদিনে সুযোগ বুঝে আবার তারা দলে যোগদেয়ার চেষ্টা করছেন।

সাত্তার জোদ্দার আশাবাদ ব্যক্ত করে বলেন, শত নির্যাতন সহ্য করে দলের জন্য যারা কাজ করে গেছেন তাদেরকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অবশ্যই মুল্যায়ন করবেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন কেন্দ্রে পাঠানো আমাদের জেলা কমিটির নতুন তালিকায় আব্দুল মান্নান শেখ মানার নাম অন্তর্ভূক্ত করা হয় নাই।

মানাকে নিয়ে বিতর্কের দায়-ভার বর্তমান জেলা কমিটির সভাপতির উপর বর্তায় আমাদের উপর নয়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অধিকাংশ শ্রমিক দলের কর্মীরা বলেন,

সাত্তার জোদ্দার অত্যন্ত ভালো মানুষ এবং জেলা শ্রমিক দলের সভাপতি পদে একমাত্র যোগ্যই তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews