1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় চোখের আলো ফেরাতে বিনামূল্যে পেল ২ সহস্রাধিক চক্ষু রোগীর চিকিৎসা

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

ভাঙ্গায় চোখের আলো ফেরাতে বিনামূল্যে পেল ২ সহস্রাধিক চক্ষু রোগীর চিকিৎসা

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক সোসাইটির উদ্যোগে লায়ন্স ক্লাব ইন্টান্যাশনালের সহযোগিতায় “বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্থানীয় আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার ইউপি পরিষদ ভবনে আয়োজিত চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ২ সহস্রাধিক চক্ষু রোগীর ছানিপড়া সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি মিজানুর রহমান (বুলু) এর পৃষ্ঠপোষকতায় এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের কাউন্সিল চেয়ারপারসন ফারহানা বক্স, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান, লায়ন্স ক্লাবের কর্মকর্তা সামসুল আলম,বিল্লাল হোসাইন,

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, সৎসঙ্গ সামাজিক সোসাইটির সহ-সভাপতি আনোয়ার হোসেন,সিনিয়র নির্বাহী পরিচালক মর্তুজা খান, নজরুল ইসলাম, বাকীউল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নুরু মিয়া, মোঃ বাবলু মিয়া, ইমদাদুল হক , আফজাল হোসেন খান, মাহাবুব,জামাল হোসেন , ইমরান হোসেন, নাসির হোসেন , মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহ আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুচিকিৎসা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌছে দিতে আমরা বদ্ধ পরিকর। মানবিক এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চোখের যাবতীয় পরীক্ষা,

চশমা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধপত্র পেতে সক্ষম হবে। অভিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক চক্ষু রোগ নির্ণয় ও পরামর্শ প্রদানের মাধ্যমে আধুনিক চিকিৎসা প্রাপ্তির সুযোগ হবে।সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটির এই ক্যাম্পেইনটি চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করছে। যে সকল চক্ষু রোগীদের চোখের অপারেশন করার প্রয়োজন হবে তাদেরকে লায়ন্স চক্ষু হাসপাতাল,

আগারগাও, ঢাকায় সম্পূর্ন বিনা খরচে চোখের অপারেশন করার সু-ব্যবস্হা করা হবে । অদূর ভবিষ্যতেও এই সেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে, সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটি , স্থানীয় প্রশাসন ও অন্যান্য ব্যক্তি বর্গের সহযোগিতায় কাজ করতে পরিকল্পনাধীন রয়েছে। যাতে চক্ষু রোগ প্রতিরোধ ও চিকিৎসায় মানুষ সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক সেবা গ্রহণ করতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews