1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা নির্বাচন ভোট সভাপতি সুমি,সম্পাদক শামছুর সংগঠনিক বিল্লাল ও ইখলাচ

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা নির্বাচন ভোট
সভাপতি সুমি,সম্পাদক শামছুর সংগঠনিক বিল্লাল ও ইখলাচ

স্টাফ রিপোর্টার :

বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ ও সাংগঠনিক সম্পাদক-২ পদে নির্বাচিত হলেন বিল্লাল বিশ্বাস এবং একলাচ হোসেন। উৎসবমুখর ও সৌহার্দপূর্ন পরিবেশে শনিবার উপজেলার বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চলা এ ভোটে ৯টি ইউনিয়নের ৬০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।দ্বি-বার্ষিক এ উপজেলা কমিটিতে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তানিয়া রহমান সুমি ও সাধারন সম্পাদক পদে শামসুর রহমান নেতা নির্বাচিত হয়েছেন।

এ পদে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক-১ পদে ৪৬৮ ও সাংগঠনিক সম্পাদক-২ পদে একলাচ হোসেন ৩৮৭ ভোট পেয়ে বিজয়ি হয়েছেন। এছাড়া মাসুদ আলম টিপু ২২১ ও আবু হোরায়রা আশা ১৩২ ভোট পেয়েছেন।

জানা গেছে, দীর্ঘ ১৫ বছর পর বাঘারপাড়া উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১১ অক্টোবার নির্বাচনের তফসিল ঘোষণা করে যশোর জেলা বিএনপি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন ১৫ আক্টোবার, প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবার এবং ১৯ অক্টোবার বাঘারপাড়ায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

সভাপতি পদে তানিয়া রহমান সুমি (বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য ও কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব হোসেনের সহধর্মিনী) একমাত্র প্রার্থী হওয়ায় এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মনোনয়ন ফরম প্রত্যাহার করায় বিনা ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয় সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমান।

নির্বাচিত চার নেতা পরবর্তী সময়ে উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। এর আগে গত ১০ অক্টোবার ৭১ সদস্যের ৯টি ইউনিয়ন কমিটি গঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু, নির্বাচন কমিশনার ছিলেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়র হোসেন খোকন,

সম্মানিত সদস্য গোলাম রেজা দুলু, এ্যাড. আনিচুর রহমান। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, থানা বিএনপির সাধারন সম্পাদক শামসুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আবু তাহের সিদ্দিকী, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews