1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চালকের অসতর্কতায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ঝরেগেলো ৫ প্রাণ, আহত ২৭

  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

চালকের অসতর্কতায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ঝরেগেলো ৫ প্রাণ, আহত ২৭

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুর নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপার ভাইজার ও হেলপারসহ ঝরেগেলো ৫ প্রাণ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর মধ্যে চিকিৎসাধীন আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা ৫ জনই সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪ টার দিকে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানাধীন কানাইপুরের মল্লিকপুর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষিরা জেলার শ্যামনগরের সরা গ্রামের আবু বক্কর(৫৫), শ্রীফলকাঠি গ্রামের বাবু (৪০), খাগড়াছড়ি পরিবহন বাসের সুপার ভাইজার মো. মহসিন মৌরল (৩৫) ও হেলপার নাহিদ কারিগর(১৯)। তাদের বাড়ি শ্যামনগর উপজেলার চন্ডিপুর ও বাজার গ্রামের।

মাগুরা জেলার সদর উপজেলার বরই গ্রামের পিকুল। নিহত মহসীনের বড় ভাই মোঃ শহিদুল মৌরল জানান,ইট ভাটায় শ্রম দেয়ার উদ্ধেশ্যে খাগড়াছড়ি পরিবহন বাসটি ভাড়া করে সাতক্ষীরার শ্যামনগর থেকে ৩৫ থেকে ৪০ জন ইটভাটার শ্রমিকরা ঢাকায় যাচ্ছিলেন ।

পথিমধ্যে এই দুর্ঘটনায় ঘটে। এসময় অধিকাংশ যাত্রি ঘুমিয়ে ছিলেন।ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতদিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হন।

নিহত সকলেই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলেন। গ্রিন এক্সপ্রেস বাসটি অসতর্কতাবশত বিপরিত লেনে চলে গেলে এসময় বিপরিত থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুজ্জামান জানান, ভোরে ৩০ থেকে ৩২ জন সড়ক দুর্ঘটনায় আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ২৭ জনকে ভর্তি করা হয় এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হতাহতদের খোজ খবর নেন।

জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মহাসড়কে দুটি বাসের মুখোমুথি সংঘর্ষে হতাহতদের পাশে দাড়াতে নিহত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও আহত ১৭ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগীতা করা হয়েছে।

পুলিশ সুপার আব্দুল জলিল জানান, ভবিষ্যত দূর্ঘটনা এড়াতে দুরপাল্লার গাড়ীগুলোতে দুই জন চালক দেয়ার বিষয়ে শ্রমিক সংগঠনের সাথে পরামর্শ করা হবে বলে জানান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা ও জেলা জামায়াতের আমীর মো. বদর উদ্দিন আহমেদসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তারা সাধ্যমতো আহতদের সাহায্য সহযোগীতাও করেন।

 

 

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews