1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চরভদ্রাসনে মদ‍্যপানে স্কুলছাত্রীর মৃত্যু

  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে মদ‍্যপানে স্কুলছাত্রীর মৃত্যু

এস. এম আকাশ, ফরিদপুর অফিসঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শারদীয় দুর্গা উৎসবের বিসর্জনের দিনে অতিরিক্ত মদ্যপানে স্বপ্না বাওয়ালী (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত স্বপ্না বাওয়ালী উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। সে চরঅযোধ্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন । এবিষয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র জানা যায়, শারদীয় দুর্গা উৎসবের বিসর্জনের দিনে স্বপ্না বাওয়ালী তার স্বজন ও বন্ধু বান্ধবিদের সাথে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ দেখে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে আসার পর সে হটাৎ অসুস্থ হয়ে পরে।

পরিবারের স্বজনরা তার অসুস্থার কারণ জানতে চাইলে স্বপ্না বাওয়ালী মদ্যপানের কথা স্বীকার করেন। পরে অসুস্থ স্বপ্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কিন্তু তার শারীরীক অসুস্থা ক্রমাগত বাড়তে থাকে। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আবদুল গাফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews