ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাড়া কমানোর দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালিত হয়েছে।ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই আমরণ অনশন কর্মসূচী পালিত হয়।
সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আবরার নাদিম ইতুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী কাজী রিয়াজ, হিমেল, নিলয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আমরণ অনশন কর্মসূচীতে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী গোল্ডেন লাইন পরিবহনকে ভাড়া নির্ধারণ করে দিতে হবে।
তারা বলেন, ফরিদপুর-ঢাকার দূরত্ব ১২০ কিঃমিঃ ।
কিন্তু ভাড়া নেওয়া হয় ৪৫০ টাকা। যা সরকারি নির্দেশনার পরিপন্থী। এছাড়াও ফরিদপুর জেলায় গোল্ডেন লাইন পরিবহনের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সকল যানবাহনকে চলতে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তারা।
এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা সকল ছাত্র-ছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন আগামী সোমবার এ ব্যাপারে গোল্ডেন লাইন বাস পরিবহনের মালিক করিম গ্রুপের সাথে আলোচনা সাপেক্ষে সকলের উপস্থিতিতে উক্ত ভাড়ার বিষয়টি মীমাংসিত করা হবে।

Leave a Reply