1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানালেন প্রধান বিচারপতি

  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানালেন প্রধান বিচারপতি

এস. এম আকাশ, ফরিদপুর অফিসঃ

একটি মহান আদর্শের উপরে ভিত্তি করে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে,

তার লক্ষ্য ছিল দেশের সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এ কথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক শোষণ মুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোন বিকল্প নেই।

রোববার (২৯সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা ন্যায়বিচার, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বার বার উচ্চারিত হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জেলা দায়রা জজের বিচারক জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা,  পুলিশ সুপার আব্দুল জলিল, এ্যাড. মোদাররেস আলী ইছা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অ্যাডভোকেট জাহিদ বেপারি প্রমুখ।

এর আগে, সকালে প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন এবং আদালত চত্বরে বকুল ফুল গাছ রোপণ করেন। পরে তিনি আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews