1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দেশব্যাপী ফের আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২৬ জন।

রোববার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সবশেষ যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের ৪ জনই ঢাকা সিটি করপোরেশনের বাসিন্দা। এদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটির এবং দুজন ঢাকা উত্তর সিটির। বাকিদের মধ্যে একজন চট্টগ্রামের এবং একজন বরিশালের।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে ৩১৬ জনই রাজধানীর বাসিন্দা। এ ছাড়া ঢাকার আশপাশে ১৯৬ জন, চট্টগ্রামে ১৫১ জন, খুলনায় ১০১ জন, বরিশালে ৬৫ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৩৩ জন, এবং ময়মনসিংহে ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে।

সব মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। আক্রান্ত হয়ে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

সূত্র:অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews