1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুই ঘটনায় আহত ৩, একজনকে হাসপাতালে গিয়েও মারধর

  • বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরে পৃথক দুটি হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে আহত করার পর যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়েও তাকে মারধরের অভিযোগ উঠেছে। অপর ঘটনায় নাইটগার্ডকে গালাগালি করাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কাচের গ্লাস দিয়ে আঘাত করে আহত করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের আরবপুর মোড়ে প্রথম হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ আল-আমিন (২৬) ও নাদিম (২৮)। আল-আমিন আরবপুর মোড় এলাকার রিপন সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে আরবপুর দিঘিরপাড় এলাকার রাব্বি (২৮), শামীম (৩২), তারেক (৩০) ও জাকারিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনকে কুপিয়ে আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে রাত সোয়া ৯টার দিকে অভিযুক্তরা আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে এসে আল-আমিনকে ফের মারধর করেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে নাদিমও আহত হন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের রেলগেট এলাকায় নাইটগার্ডকে গালাগালি করাকে কেন্দ্র করে ওয়াহেদ মুরাদ (৪৫) নামে এক ব্যক্তি আহত হন। তিনি বেজপাড়া ৮ নম্বর ওয়ার্ডের মনসুর ড্রাইভারের ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নাইটগার্ডকে গালাগালি করাকে কেন্দ্র করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাতে থাকা কাচের গ্লাস দিয়ে ওয়াহেদ মুরাদকে আঘাত করেন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews