1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণের নিন্দা ও প্রতিবাদ ডিইউজের

  • সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কর্তৃক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ভিডিও প্রকাশ এবং পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্যে সংবাদপত্র ছিঁড়ে ফেলার ভিডিও প্রচার গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণের শামিল। এ ধরনের আচরণ সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থী।

নেতৃবৃন্দ বলেন, কোনো সংবাদে সংক্ষুব্ধ হলে প্রতিবাদ জানানো, প্রেস কাউন্সিলে অভিযোগ করা কিংবা আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করে সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনা উসকানিমূলক। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।

বিবৃতিতে সম্প্রতি ‘আমার দেশ’-এর পুরোনো একটি সংবাদকে কেন্দ্র করে সম্পাদক মাহমুদুর রহমানকে আইনের আওতায় আনার দাবির প্রসঙ্গ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের বক্তব্য সম্পাদককে হুমকি দেওয়ার শামিল।

তারা আরও বলেন, অতীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা, আগুন দেওয়া ও পত্রিকা কার্যালয়ে হামলার অভিযোগ রয়েছে। বর্তমানে একই ধরনের উসকানিমূলক আচরণ গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

ডিইউজে নেতৃবৃন্দ সংবাদপত্রের ওপর আক্রমণ, সম্পাদকদের হুমকি এবং গণমাধ্যমের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজ সোচ্চার থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews