যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে যোগদান করেছেন ডা. নাহিদ সিরাজ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল১০টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতের কাছে যোগদানপত্র জমা দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভারপ্রাপ্ত আরএমও ডা. মো.আহসান কবির বাপ্পীর স্থলাভিষিক্ত হলেন।
এ সময় হাসপাতালের ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা.মো.উবায়দুল কাদির উজ্জ্বল, যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. এহতেশাম পরাগ, ড্যাবের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা নবাগত আরএমওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ডা. নাহিদ সিরাজ রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগ দিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে বদলি হন। ঢাকায় অ্যানেসথেসিয়া বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ২০২৪ সালে যশোর মেডিকেল কলেজে যোগ দেন। সর্বশেষ মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


Leave a Reply