যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৩৭ মিনিটে ডান পায়ে আহত অবস্থায় ওই নারী হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Leave a Reply