1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা করলো সাবেক স্বামীঃদৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা করলো সাবেক স্বামীঃদৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের খাড়াকান্দা গ্রামে দ্বিতীয় স্বামী আকবর আলীকে কুপিয়ে হত্যা করেছে সাবেক স্বামী রমজান মাতুব্বর। এঘটনায় হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী । রবিবার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামে শশুর বাড়িতে ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত আকবর আলী খয়রাতি পৌরসভার ২নং ওয়ার্ডের কলম খয়রাতির ছেলে। ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বার ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামের সোনা উল্লাহ মাতুব্বরের পুত্র।

নিহতের পুত্রবধু মঞ্জিলা বেগম ও স্থানীয়রা জানান , আমার শ্বশুর আকবর আলী খয়রাতি শ্বশুর বাড়িতে বসবাস করে বাড়ির উপর মুদি দোকানদারি করত । হঠাৎ দুপুরে আমার শাশুড়ির প্রথম স্বামী রমজান মাতুব্বর একটি ধারালো অস্ত্র নিয়ে দ্বিতীয় স্বামী আকবর আলীকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়।

পরে আমার শশুরকে রক্তাক্ত অবস্থায় আমার শাশুড়ি ও আমার স্বামী ভাঙ্গা হাসপাতাল নিয়ে যাওয়ার পর সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ভাঙ্গা চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আমার শ্বশুর আকবর আলী মারা যায়। তিনি হত্যাকারীর বিচার দাবী করেন।

এ ঘটনায় গ্রামবাসী জানান, খাড়াকান্দা গ্রামের আব্দুল হাই মাতুব্বরের কন্যা আসমা বেগমের সাথে প্রথমে রমজানের বিয়ে হয়। বিয়ের ৬/৭ বছর পর রমজান মাতুব্বর তার স্ত্রী আসমাকে বাবার বাড়ি রেখে পালিয়ে ঢাকা চলে যায়। এর দুই বছর পরে আসমা বেগম আকবর আলীকে ২য় বিয়ে করে। কিছুদিন পরে রমজান ফিরে এলে দ্বিতীয় স্বামীকে রেখে তাকে বিয়ে করে। আবার কিছুদিন পর রমজান পূনরায় চলে গেলে ফের বর্তমানে আকবরকে বিয়ে করে বসবাস করে আসছিল । এই ঘটনা নিয়ে রমজানের সাথে আকবরের শত্রুতা চলে আসছিল। পরে ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে তাকে হত্যা করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই জয়ন্ত বলেন, আকবর আলী নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ১ম স্বামী রমজান আলী। হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল খাড়াকান্দা গ্রামে পৌছাই ।

লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সোমবার আকবর আলীর ময়না তদন্ত সম্পন্ন হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে রাতে ঘাতক রমজান মাতুব্বরের ফাঁসির দাবিতে এলাকাবাসী ওই গ্রামে নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews