1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ  শিক্ষার্থী নিহত

মো: সরোয়ার হোসেন,ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার সকাল দশটার দিকে  ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে এদুর্ঘটনা ঘটে।

নিহতরা নড়াইল সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা  নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের পুত্র তিতাস শেখ (১৮) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সাকু মোল্লার পুত্র উৎস মোল্লা (১৮)।

পুলিশ ও  স্বজনেরা জানান,বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার কয়েকজন কলেজ শিক্ষার্থী মিলে  কুয়াকাটা ভ্রমণের উদ্যেশ্যে রওয়ানা হন।

সেখান থেকে রবিবার সকালে তারা মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা  দিয়ে পথিমধ্যে ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীসহ  রাস্তায় ছিটকে পড়েন।

এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত এবং  আরেকজনকে ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহত দুইজনই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

তারা কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়।  একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে আনার পর মারা যায়। মহাসড়কে অনেক বড় বড় গর্ত রয়েছে।ধারণা করা হচ্ছে,

গর্তে পড়ে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে  পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে তারা।  লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews