1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভাঙ্গায় যুবলীগের নিক্সন চৌধুরী সমর্থক দুই নেতা কর্মী গ্রেফতার

  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

ভাঙ্গায় যুবলীগের নিক্সন চৌধুরী সমর্থক দুই নেতা কর্মী গ্রেফতার

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় যুবলীগের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তারা দুইজন সাবেক এমপি নিক্সন চৌধুরীর নেতা কর্মী ও সমর্থক ছিলেন। বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিরু খলিফা (৪৫) এবং আলগী ইউনিয়নের সুকনী গ্রামের হারুনার রশিদের ছেলে যুবলীগের কর্মী আবু সাঈদ (৪০)। শুক্রবার তাদের দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ সেপ্টেম্বর সাবেক এমপি নিক্সনসহ ১১০ জন ও অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে একটি মামলা করেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাশেদুজ্জামান রাজু। ওই মামলায় তারা দুইজন আসামি ছিল, তাই তাদের গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শামিম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে নিরু খলিফাকে গ্রেফতার করা হয়।

তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ৪৪নং আসামি। অপর আসামি আবু সাইদকে পৌরসভার কলেজপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে অত্র মামলার ৪৬ নং আসামী। এই মামলায় বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।

তবে এলাকাবাসী অভিযোগ করে বলেন, আসামি সাবেক যুবলীগ নেতা নিরু খলিফা ও যুবলীগ কর্মী আবু সাঈদ দুইজনই সাবেক এমপি নিক্সন চৌধুরী সমর্থক।

নিক্সন চৌধুরী এমপি থাকা কালিন সময় তারা এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে মানুষকে হয়রানি করতো।তারা বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, হামলা, জবর দখল, সহ ব্যাপক হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews