1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত

এস. এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে বিশ্ব গণতন্ত্র দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈছার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ।

বিশেষ অতিথি ছিলেন , বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, ফরিদপুর বিভাগীয় সহ-সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক,

সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ,

সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুল। এসময় রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও স্বৈরশাসক শেখ হাসিনা ও তার আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে।

দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন । দেশে একাধিক ভোটার বিহীন নির্বাচন হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় ১০ হাজার লোক আহত হয়েছে। সারাদেশে বিএনপির প্রায় ৪২২ জন লোক মৃত্যুবরণ করেছেন।

অনেক নেতা কর্মী আহত হয়েছেন। গত ১৭ বছর শেখ হাসিনার সরকার একের পর এক মামলা দিয়ে বিএনপি নেতাদের হয়রানি করেছেন জেলে পাঠিয়েছেন। তারা কারাবরণ করেছেন। আমাদের প্রতিদিনই আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে।

গত ১৭ বছর আমরা গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করেছি। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এজন্যই দেশে গণতন্ত্র আনার জন্য এ আন্দোলন করেছি। আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা থেকেই জাতীয় সরকার গঠিত হবে।

গত দুই মাসে যে সমস্ত ব্যক্তি সরকার বিরোধী আন্দোলনে আহত ও নিহত হয়েছেন তাদের প্রত্যেককেই মর্যাদা দেওয়া হবে। শেখ হাসিনা আমাদের নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন ।

তিনি এখন বিদেশে রয়েছেন । ইনশাল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানকে মুক্ত করে আনবো। আগামী দিন জাতীয় সরকার গঠন করে শেখ হাসিনা সরকারের লুন্ঠিত টাকা দেশে ফেরত আনা হবে বলে জানানো হয়।

এর আগে বৈষম বিরোধী এবং ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেন । এর আগে সমাবেশ সফল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews