1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভাঙ্গায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের আজিম নগর গ্রাম থেকে নীলা বেগম(২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) সকালে ওই গ্রামের ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের লালচান মিয়ার মেয়ে এবং দিনমজুর সজীব মিয়ার স্ত্রী। তাদের সংসারে তিনটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে ,সোমবার রাতে ওই গৃহবধুর স্বামী বাইরে থেকে বাড়ি ফিরে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তার স্ত্রীকে ডাক দেয় ।

অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে পরিবারের সবার সন্দেহ হয়।তখন বাড়ির লোকজন ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে তারা মঙ্গলবার সকালে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা পারিবারিক অশান্তির কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ পরিদর্শক মোঃ মামুন জানান, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রাম থেকে এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।

এলাকায় গিয়ে জানতে পেরেছি স্বামী স্ত্রীর মধ্যে সোমবার কিস্তির টাকা নিয়ে মনোমালিন্য হয় এর জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে ।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, আজিমনগর ইউনিয়ন থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। পরে ময়নাতদন্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews