সমাজের অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আমি প্রত্যাশা করি ফরিদপুরের গণমাধ্যম কর্মীরা তাদের সত্য লেখনির মাধ্যমে এ জেলার সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এটি সমাজের দর্পন। সমাজের বিভিন্ন চিত্র সংবাদ পত্রের মাধ্যমে ফুটে ওঠে। এজন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন কিবল্প নেই।
সাংবাদিক যদি পক্ষপতদুষ্ট হয়ে কারো চরিত্র হননের জন্য কাজ করে তাহলে একজন নিরিহ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য সাংবাদিকদের তথ্য সুত্রের প্রতি অধিক গুরত্ব দিতে হবে এবং নিজের দায়িত্ব সম্পর্কে যত্নশীল হতে হবে।
তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে এদেশের ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সমাজ সংস্কারের জন্য । তাদের এই কষ্টার্জিত অর্জনকে কোনভাবেই বৃথা হতে দেব না ।
জেলা প্রশাসক আরও বলেন, ২৪ ঘন্টা সাংবাদিকদের জন্য তার দুয়ার খোলা থাকবে। তিনি সাংবাদিকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় সাংবাদিকরা জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসন ও প্রেস যদি এক সাথে কাজ করে তাহলে নতুন বাংলাদেশ অর্থাৎ বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াসীন কবির,
অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, পান্না বালা, নাজিম বাঁকাউল, জাহিদ রিপন, হারুন আনসারী তালুকদার প্রমুখ।

Leave a Reply