1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাংবাদিকরা জাতীর বিবেক ও সমাজের দর্পণ, ফরিদপুরের এসপি আব্দুল জলিল

  • সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

সাংবাদিকরা জাতীর বিবেক ও সমাজের দর্পণ, ফরিদপুরের এসপি আব্দুল জলিল

এস, এম আকাশ, ফরিদপুর অফিস:

ফরিদপুরে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক। আপনারা জাতীর বিবেক, সমাজের দর্পণ। আপনাদের লেখনির মাধ্যমে ‌সমাজের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এ জেলার সমস্ত ‌ বিষয় আপনাদের জানা।

আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আপনারা যে কোন বিষয় সরাসরি আমাকে জানাবেন আমি তাত্ক্ষণিক
ব্যাবস্থা নিবো। তিনি বলেন, আমি শাসক হতে নয় সেবা দিতে এসেছি। সবাই আমার কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়কালে ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল পিপিএম একথা বলেন।

এসময় তিনি সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান পিকুল,
মফিজ শিপন, পান্না বালা, সঞ্জিব দাস, মনিরুজ্জামান মনির প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস. এম আকাশ, লিয়াকত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার সমাজের বিভিন্ন সমস্যা যেমন চুরি ডাকাতি, ছিনতাই , মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ‌ তার কর্ম পন্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ‌।

তিনি বলেন, আমি যতদিন ফরিদপুর থাকব ফরিদপুরের কোন মানুষ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে কাজ করব। তিনি সমাজের ‌অসংগতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ‌এবং একই সাথে এ ব্যাপারে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, সবার সম্মলিত প্রচেষ্টা মাধ্যমে ফরিদপুর জেলাকে অনুকরণীয় হিসেবে গড়ে তোলা সম্ভব।
এছাড়া ফরিদপুর জেলার আশেপাশে থানা গুলো যাতে জনবান্ধব হয়ে কাজ করতে পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার হোসেন, প্রশাসন ও অর্থ তুহিন লস্কর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews