1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে সকল নার্সিং ও শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

  • রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

ফরিদপুরে সকল নার্সিং ও  শিক্ষার্থীদের  বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি  

এস.এম আকাশ,  ফরিদপুর অফিস:

 ফরিদপুর জেলার সকল নার্সিং ও মিডওয়ারি শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল ও পরে সিভিল সার্জন কার্যালয়ের  সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

ফরিদপুর জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহে অনিবন্ধিত ভুয়া নার্স  নিয়োগদিয়ে নার্সিং সেবা দেওয়ার  নামে প্রতারণা ও স্বাস্থ্য সেবায় সকল প্রকার দুর্নীতি বন্ধের প্রতিবাদে উক্ত কর্মসূচি পালন করা হয়।

এ সময়  ফরিদপুর জেলার বেশ কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‌ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা  এর কাছে ‌ ফরিদপুরের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে তার  প্রতিকার দাবি করেন। 

এসময় তারা বলেন, ফরিদপুর শহরের বিভিন্ন ক্লিনিকে ‌ এবং নার্সিং হোম গুলোতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ‌। অধিকাংশ ক্ষেত্রেই ‌ কোনরকম অপেশাদার ও ভুয়া  নার্স দিয়ে চিকিৎসা করানো হচ্ছে ।

যে কারণে প্রকৃত নার্সরা সেবা প্রদান করা থেকে বঞ্চিত হচ্ছে এবং রোগীরা পড়ছে হুমকির মধ্যে। ব্যাহত হচ্ছে  স্বাস্থ্যসেবা।

তারা বলেন, এসব প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম চলার পর  মাঝে মাঝে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়। কিন্তু ‌ দুই একদিনের মধ্যে ‌ সে প্রতিষ্ঠান আবার চালু হয়ে যায়।

তারা বলেন, আমরা ইতো পূর্বে এ ব্যাপারে সিভিল সার্জন এর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তিনি আমাদের এই জনগুরুত্ব পূর্ণ  ব্যাপারটি কে  কোন গুরুত্ব দেননি। 

এরপর তারা  সিভিল সার্জন অফিসের সামনে  পকেট গেট তালা বন্ধ করে রাখেন ‌ এবং পরবর্তীতে  সিভিল সার্জন অফিসের রাস্তার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে খন্দকার মইন , আদনান সামি, সোহান ফুয়াদ, নীরা খন্দকার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews