1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোয়ালন্দে স্কুলছাত্র নিখোঁজ, মায়ের কাছে ফোনে মুক্তিপণ দাবি

  • শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৪৮ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে মো. আলামিন (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সে উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে ও স্থানীয় দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এর আগে গত মঙ্গলবার গোয়ালন্দ পৌর এলাকার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণে এসে আলামিন নিখোঁজ হয়। ঘটনার তিন দিন পর গতকাল শুক্রবার বিকেলে তার মায়ের মুঠোফোনে অজ্ঞাত স্থান থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্ত।
নিখোঁজ আলামিনের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত গত মঙ্গলবার বিকেলে আলামিন ফুটবল খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফিরে যাওয়ায় পরিবার থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করতে থাকে।

আলামিনের মা নার্গিস বেগম জানান, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে প্রথমে তাঁর মুঠোফোনে অপরিচিত এক ব্যক্তি কল দিয়ে আলামিনকে তাদের জিম্মায় রাখার কথা জানায়। এ সময় তাকে মুক্ত করতে নগদ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দ্রুত টাকা না দিলে ছেলের লাশ ফেরত দেওয়া হবে বলেও জানায়। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানিয়ে লিখিত অভিযোগ করেন তিনি। গত শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত দুর্বৃত্তদের সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান। থানায় অভিযোগ দেওয়ায় মুক্তিপণ দাবিকারীরা ক্ষুব্ধ হয়েছে। ছেলেকে পেতে হলে অনেক কষ্ট করতে হবে বলে তারা হুমকি দিয়েছে।
নার্গিস বেগম জানান, পরিবারের চার ছেলের মধ্যে আলামিন তৃতীয়। তার বাবা নুরুল ইসলাম ঢাকায় ব্যক্তিগত গাড়ির চালক।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ফোন নম্বর পরীক্ষা করে দেখা গেছে ওই কলদাতার অবস্থান দিনাজপুরে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে একটি প্রতারক চক্র নিখোঁজ আলামিনের পরিবারের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে। তবে নিখোঁজ শিশুকে উদ্ধারে তাদের জোর তৎপরতা অব্যাহত আছে। সূত্র দৈনিক সমকাল

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews