ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ৭সেপ্টেম্বর ) দুপুরে কানাইপুর খাসকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের শিক্ষার্থীদের মুখপাত্র আবরার নাদিম ইতুর সভাপতিত্বে ও সাধারণ শিক্ষার্থী জাহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, মোঃ ফরহাদ হোসেন ও মোঃ নাজমুল ইসলামের সার্বিক তত্বাবধানে উক্ত দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন,
সাধারণ শিক্ষার্থী কানাইপুরের রবিউল ইসলাম, তোফাজ্জেল হোসেন, ফরিদপুরের সাইদুল ইসলাম, নিরব ইনতিয়াজ শান্ত,সোহেল রানা, রায়হান খান, সোহান লস্কর।
এসময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধীদের মধ্যে যদি কোন বৈষম্য থাকে তাহলে সেটা আমরা কঠোরভাবে দমন করবো। যদি কেউ বৈষম্যবিরোধীদের নাম ভাঙ্গিয়ে কোন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে তাহলে তার হাতপা কি করে ভাঙতে হয় আমরা তা জানি।
বক্তারা আরও বলেন, যদি কেউ বৈষম্যবিরোধী ছাত্র পরিচয় দিয়ে কোন জুলুম, অন্যায়, অনিয়ম বা কোন সুবিধা নেওয়ার চেস্টা করে তাকে আপনারা বেধেরেখে আমাদেরকে খবর দেবেন। আমরা তার কঠোর ব্যবস্থা নেব।

Leave a Reply